পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি আজিজ

Spread the love

লুৎফর রহমান ঃ সিরাজগঞ্জের তাড়াশে  তাড়াশ রায়গঞ্জ আসনের এমপি অধ্যাপক ডাঃ মো ঃ আব্দুল আজিজ গত শুক্রবার সারাদিন ও রাতে  বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন  করেন।

এসময় তিনি  হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন পূজামন্ডপে আর্থিক সহযোগিতা করেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে এমপি বলেন,আজিজ বলেন সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

পূজামন্ডপ পরিদর্শনের সময়  এমপির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,তাড়াশ থানা অফিসার্স ইনচার্জ ফজলে আসিক,উপজেলা আওয়ামীরীগের অন্যতম সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার,উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোসাম্বী, সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, মহিলা কলেজের উপাধাক্ষ্য সাহাদত হোসেন  এমপির ব্যাক্তিগত সহকারী কামরুল হক রাসেল, উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD