চাঁদাবাজি  থামছে না তাড়াশের সড়ক মহাসড়কে

Spread the love

বিশেষ প্রতিনিধি ঃ তাড়াশের সড়ক মহাসড়কে বেপরোয়া চাঁদাবাজিতে এলাকাবাসির অতিষ্ঠ হয়ে উঠেছেন। জানা যায় সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কের গোলচত্বর থেকে বনপাড়া পযর্ন্ত, তাড়াশের রানীর হাট থেকে মান্নান নগর,তাড়াশ ওয়াবদা বাধ মাদ্রাসা রোড থেকে আলেপ মোড় হয়ে নিমগাছি,তাড়াশ শহীদ মিনার থেকে নওগাঁ বাজার পযর্ন্ত বেপরোয়া চাদাবাজি দীর্ঘদিন ধরে অব্যাহত আছে। একটি মহল পেশি শক্তি ও ক্ষমতার দাপট দেখিয়ে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি করছে। সিরাজগঞ্জসহ চলনবিলের তাড়াশ চাটমোহর সিংড়া গুরুদাসপুর,ভাঙ্গুড়া,রায়গঞ্জ,সলঙ্গা উল্লাপাড়া সড়কে বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকরা। ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এই চাঁদাবাজি বন্ধের দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন বিক্ষোভ মিছিল এবং সরকারের বিভিন্ন দফতরে স্বারকলিপি প্রদান করেও কোন কাজ হয় নাই বলে তারা জানিয়েছেন। রাস্তার মোড়ে মোড়ে দাড়িয়ে দখলদাররা সকল প্রকার চলমান যানবহনের নিকট থেকে টাকা আদায় করছেন।  বিষয়টি প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না। এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম বলেন প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করা হবে

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD