চলনবিল বার্তা ডেস্ক ঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ১ হাজার ৬৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জনে।স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত বৃহস্পতিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অপরদিকে বিশ্বব্যাপী প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১১ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সূত্র অনুযায়ী, বাংলাদেশ সময় গত শুক্রবার সকাল ৮টা নাগাদ বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১১ লাখ ৩৬ হাজার ৪৯৫ জনের। এদের মধ্যে প্রায় অর্ধেক মারা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে।এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৬ লাখ ৪০ হাজার ২৯৫ জন। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮২ লাখ ৭১ হাজার ৮৩৩ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ৬ হাজার ৭১৮ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজার ২৪ জনের। সূত্র: সমকাল
চলনবিল বার্তা chalonbeelbarta.com