চাটমোহর প্রতিনিধি: ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী মানববন্ধনে ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচি পালন করেছে পাবনার চাটমোহর উপজেলা ছাত্রলীগ। উপজেলা শাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় ভাদরা বাইপাস সড়কের ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ভাস্কর্যের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলোক প্রজ্জ্বলন নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবি জানানো হয়। বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু ও মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল হোসেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com