আব্দুল কুদ্দুস তালুকদার – আজ শনিবার রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা বেলা এগারটায় অনুষ্ঠিত হয় ধানঘড়া বাস স্ট্যান্ডের দলীয় দ্বিতল ভবনে সংগঠনের সভাপতি জিন্না আলমাজির সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী গাজী আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর ও কামারখন্দ এলাকার মাননীয় এমপি এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত জিএস অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, রায়গঞ্জ – তাড়াশের মাননীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, জেলা আঃ লীগের সহ সভাপতি গাজী হোসেন আলী হাসান, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বিমল কুমার দাস, গাজী মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লা পাঠান, রায়গঞ্জ উপজেলা আঃ লীগের সহ সভাপতি অধ্যক্ষ গাজী রেজাউল করিম তালুকদার, সাইদুল ইসলাম চান, যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস আলম তালেব, সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ঝন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, যুব ও ক্রীড়া সম্পাদক এবং ধানঘড়া ইউপির সাবেক চেয়ারম্যান ফিরোজ উদ্দীন খান, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল, মহিলা সম্পাদিকা পাপিয়া পারভীন পরী, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, ধামাইনগর ইউনিয়ন আঃ লীগের জিএস আহসান হাবিব, সোনাখাড়া ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন, চান্দাইকোনা ইউঃ সভাপতি জিন্নাতুল ইসলাম সম্রাট, পাঙ্গাসীর সভাপতি মোজাম্মেল হক, ব্রহ্মগাছার জিএস গোলাম হাসনাইন টিটু, ধানঘড়ার জিএস ও ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, পৌর আঃ লীগ সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার প্রমূখ। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা আঃ লীগের জিএস শরীফুল ইসলাম ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম টিটু। সভা শুরুর প্রারম্ভেই পবিত্র কোরান থেকে পাঠ করে শোনান উপজেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বাবলু খান ও গীতা পাঠ করেন নির্বাহী সদস্য বাবু পরিমল কুমার পোদ্দার। এর পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা কমিটির সভাপতি এবং এলাকার মাননীয় এমপি। সভায় আগত স্থানীয় নেতৃবৃন্দের দাবী বা চাপের মূখে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য ত্রি – বার্ষিক সম্মেলন তথা কাউন্সিল অনুষ্ঠিত হবে মর্মে ঘোষনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। এছাড়া ছাত্রলীগের মুহুর্মুহু বিশাল সব মিছিলের কারনে ওদের সম্মেলন হবে উপজেলা আঃ লীগের কাউন্সিলের পরেই এমন ঘোষনাও করেন তিনি। উল্লেখ্য, ইতিপূর্বে ২০১৩ সনে কাউন্সিল তথা সম্মেলন হয় রায়গঞ্জ উপজেলা আঃ লীগের।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com