চলন বিল
রবিউল ইসলাম (নিরব)
অপার ঐশ্বোর্যের মাধুর্যে ঘেরা
আমাদের চলনবিল,
উত্তাল পানি জোস্নারাতে
করে ঝিলমিল।
ভরা পানির আনন্দে সবাই
করে কোলাহল,
চারেদিকে ছুটে বেড়ায়
মাঝি মাল্লার দল।
চলমান এই পানির মাঝে
নানান মাছে ভরা,
শুকনো হলেই ধু-ধু করে
বিশাল আকৃতির চরা।
শস্য শ্যামলা ফসলে আবার
ভরে যায় তার বুক,
ফসলের উল্লাসে সবার মাঝে
বয়ে আনে সূখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com