শাহাজাদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Spread the love

গত রবিবার (০৪ অক্টোবর ২০২০ খ্রীঃ) তারিখ ১৪.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজঞ্জের শাহাজাদপুর থানাধীন ১০নং কৈজুরী ইউনিয়নের কৈজুরী বাজারস্থ নৌকাঘাট এলাকায় এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ৮৯০পিস, ১ টি মোবাইল ও ২ টি সিমসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী ১। মোŦ সাইদুর রহমান (৪৬), পিতা- মৃত মাহমুদ শেক,সাং-কৈজুরি থানা- শাহাজাদপুর জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) সরনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD