তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের মানববন্ধন

Spread the love

লুৎফর রহমান : নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা মডেল প্রেসক্লাবের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয় মডেল প্রেসক্লাব মোড় এলাকায়।
গত সোমবার বিকেলে উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের তাড়াশ উপজেলা শাখার সভাপতি ডেইজি মিলন। আরও বক্তব্য দেন, সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক প্রভাষক আবু বক্কার সিদ্দিক, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্মামী, সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল, লালন গবেষক সাইফুল ইসলাম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন,শিক্ষক নেতা সুশিল কুমার মাহাতে, তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়, কোষাধ্যক্ষ রোকসানা খাতুন, সিনিয়র সদস্য রফিকুল ইসলাম, পিএম রুমান, মনিরুল ইসলাম, সাব্বির মির্জা নারী নেত্রী মোছা: জেসমিন খাতুন প্রমূখ। বক্তারা বেগমগঞ্জ ও সিলেটের এমসি কলেজসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের দ্রুত বিচার ও রায় .কার্যকর করার দাবি জানান।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD