ডাঃ আমজাদ হোসেন মিলন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম্য একটি সড়ক পথ বেশ দুর্ভােগের হয়েছে। প্রায় ১’শ ফুট সড়ক পথের বেশী বেহাল দশায় সেখানে কষ্ট করেই পায়ে হেটে চলাচল করতে হয়। কোনো বাহন নিয়ে চলাচল করা যায় না। প্রায় দেড়শো পরিবারের লোকজনের কাছে সড়কপথটি দুর্ভোগ আর ভোগান্তির সড়ক বলে পরিচিতি পেয়েছে।
উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের দক্ষিণপাড়া ও শৈলাগাড়ীতে প্রায় দেড়শো পরিবারের বসবাস রয়েছে। গ্রামটির মধ্যপাড়া হয়ে একটি সড়ক পথেই এরা বিভিন্ন গন্তব্যে চলাচল করে থাকেন ।এটিই এলাকার লোকজনের চলাচলের একমাএ সড়ক পথ। মধ্যপাড়া অবধি সড়কটি পাকা করণ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে , নাগরৌহা মধ্যপাড়া সমিতির পুকুর চালা এলাকায় প্রায় দেড়শো ফুট অংশ বেশ বেহাল দশায় । সড়কের এ অংশের মাটি ধসে গেছে। জমে আছে কাদা পানি। সেখানে গাছের গুড়ি ফেলা আছে। এছাড়া সড়কের দক্ষিণপাড়ায় প্রায় আধা কিলোমিটার পথ ক্ষতিতে চলাচলে বেশ দুর্ভােগ পোহাতে হয়। বেশ ক’জন জানান সড়কের এমন দশায় তারা মোটরসাইকেল গ্রামের অন্যদের বাড়ীতে রাখেন।
উপজেলা প্রকৌশলী মোঃ নাঈম উদ্দীন বলেন, সড়কটির মধ্যপাড়া অবধি পাকাকরণের কাজ চলছে। সমিতির পুকুর চালা থেকে বাকী পুরো সড়ক পথ এলজিইডি থেকে পাকাকরণে অগ্রাধিকার ভিওিতে গুরুত্ব দেওয়া হবে
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com