সাঈদ সিদ্দিক : নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া হতে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজার পর্যন্ত নয় কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে ১২ কোটি ৬ লাখ ৭২ হাজার ৪৭১ টাকা ব্যায় বরাদ্দে এ সংস্কার কাজের উদ্বোধন করেন। মৌখাড়া হাটের এনসিডিপি গ্রোয়ার্স মার্কেটে চাপিলা ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভূট্টোর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, বড়াইগ্রাম উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী আ ন ম ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য মাজেদুল বারী নয়ন, এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ শোভন বিন কুদ্দুস, জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা বক্তব্য রাখেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com