এম. রহমত উল্লাহ্
দোবিলা, তাড়াশ, সিরাজগঞ্জ।
শরৎ এলো শান্ত সোভায়
কুমদ কলির মনে
শরৎ এলো তাল তমালে
ককিল ডাকে বনে।
অঝোর ধারার বৃষ্টি ধারা
রিম ঝিমিয়ে কমে
নীল আকাশে শুভ্র মেঘা
ছুটছে দমে দমে।
শ্বেত পরিরা নাইতে এলো
কাশ ফুলেরা হাসে
শ্বেত বলাকা আকাশ পারে
পাঙ্খা মেলে ভাসে।
ধিবর জ্বলে আটকে নিছে
মৎস্য রাশি রাশি
ঝির ঝিরানী উতুরি বায়
নৌকা চলে ভাসী।
সুর সুরিয়ে শরৎ এলো
শান্ত বিলের জলে
ঝিলের সোভা বিলিয়ে চলে
রাজ হংসের দলে।
দুষ্ট ছেলে দলে দলে
যাঁপই খেলে জলে
তাল পুকুরে নাইতে নামে
তাল কুড়ানের ছলে।
চাঁদের আলোয় কলমি কমল
খল খলিয়ে হাসে
দীঘির জলে মন হরষে
সাঁতার খেলে ভেসে।
তালের পিঠা বেজায় মিঠা
নাইওরী গাও তোলে
গাঁয়ের বধু বাপের বাড়ি
মন হরষে চলে।
পুঁজোর বাড়ী ঘন্টা শাঁখর
শরৎ আনে বুঝি
বাংলা মায়ের সন্তানেরা
আজ পেয়েছে খুঁজি।
শরৎ আসে বাংলাদেশে
গুমট গরম শেষে
মিষ্টি মধুর শরৎ হাওয়ায়
সকল হৃদয় হাসে।
***
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com