বিশেষ প্রতিনিধি: মসজিদ মাদ্রাসার টাকা যুবলীগের নীতি ও নৈতিকতা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. চাঁদ আলীকে বহিস্কার করেছে সিরাজগঞ্জ জেলা যুবলীগ।
শনিবার রাতে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মোঃ রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারাদেশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। বিষয়টি তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি ও তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নিশ্চিত করেছেন। তিনি জানান,নওগাঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক চাঁদ আলীর বিরুদ্ধে তার নিজ গ্রাম বাঁশ বাড়িয়া গ্রামবাসী তার বিরুদ্ধে মসজিদ, মাদ্রাসা , প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ করে। পরে তাড়াশ উপজেলা যুবলীগ বিষয়টি তদন্ত করে। সেখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নীতি নৈতিকতা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের তদন্ত শেষে তাড়াশ উপজেলা যুবলীগের কার্যনির্বাহী পরিষদের সুপারিশে গতকাল শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা যুবলীগ তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. চাঁদ আলীকে বহিস্কার করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com