রায়গঞ্জ প্রতিনিধি: গত সোমবার রায়গঞ্জ উপজেলার বিখ্যাত বাণিজ্য কেন্দ্র এবং ঐতিহাসিক জয়সাগরের জন্য সুপরিচিত নিমগাছিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন হলো সকাল দশটায়।
বাজারের ভূঁয়াগাতী রোডে নিমগাছি অনার্স কলেজের অধ্যক্ষের বাসভবনের নীচতলায় এর অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলংগা ইসলামী ব্যাংকের শাখা প্রধান ও এভিপি জনাব মাহফুজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বগুড়া জোন প্রধান এভিপি জনাব আব্দুস সোবাহান। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন, ব্যাংকের এজেন্ট অরিন ট্রেডার্সের পক্ষে আলহাজ্ব অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, বাজার কমিটির জিএস বরুন কুমার সরকার, বিএনপি নেতা আব্দুল কুূদ্দুস মন্ডল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিরাজগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার ও জয়পুরহাট ক্যাডেট কলেজের ছাত্রী অরিন তালুকদার। উদ্বোধনের দিনেই ২৫ জন গ্রাহক একাউন্ট খোলেন অত্র শাখাতে, জানায় আয়োজক সূত্র।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com