গত রবিবার ১৩ সেপ্টেম্বর গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন দরগাপাড়া দারুল খুলদ সিনিয়র ফাজিল মাদ্রাসার সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১১৮ পিস ইয়াবা, ৩ টি মোবাইল, ৪ টি সিম উদ্ধার করা হয়। তারা সবাই শাহজাদপুর উপজেলার বাসিন্দা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সরনীর ১০(ক)৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com