তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ হাসপাতাল গেট হতে বারুহাস পর্যর্য বাইপাস সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কোহিত পর্যন্ত পৌরসভার রাস্তা আর বাকিটুকু এলজিইডি’র হওয়ায় দু দিকের রশি টানাটানিতে সড়কটি মেরামত হচ্ছে না।রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় প্রতিদিন যানবাহন উল্টে ঘটছে দূর্ঘটনা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে এল,জি,ই,ডি অর্থায়নে উপজেলা শহরের যানজট কমাতে শহরের পুর্ব পার্শ্বে হাসপাতাল গেট থেকে উত্তর ওয়াবদাবাধ পর্যন্ত বাইপাস সড়ক নির্মিত হয় । এই সড়ক দিয়ে প্রতিদিন ব্যাপারীরা বিনসারা, বারুহাস ও বিভিন্ন আড়তের মালামাল ক্রয় করে ট্রাকসহ ভারীযানবাহনগুলো বোঝাই করে চলাচল করে । অথচ প্রায় ১ বছরের বেশি সময় সড়কটি বিভিন্ন স্থানে যেমন তাড়াশ গোডাউন মোড়,উত্তর ওয়াবদা বাধের মাঝখানে,কোহিত মোড়ের ব্রিজের পশ্চিম পাশে,চৌবাড়িয়ার পূর্ব পার্শ্বে, বিনোদপুর বাজারের পশ্চিম পাশে,হেদার খাল সংলগ্ন স্থানে,ও বারুহাসের পুর্বে সড়াবাড়ি ব্রিজ সহ বিভিন্ন স্থানে বড় বড় গতের্র সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরলেও দৃষ্টি নেই কর্তৃপক্ষের। এর ফলে তাড়াশ বাজারে লেগে আছে সব সময় যানজট । এছাড়াও পশ্চিম তাড়াশের জরুরী রোগী হাসপাতালে নেয়ার এক মাত্র সড়কপথ বাইপাস রাস্তা। সেই রাস্তা খানাখন্দে পূর্ণ হওয়ায় রোগীদের চরম সমস্যায় পরতে হচ্ছে। এ যেন মরণ ফাঁদ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com