চলনবিল বার্তা ডেস্ক: রাশিয়ায় করোনার টিকার প্রথম ব্যাচের ডোজ নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তৈরি স্পুটনিক-৫ নামের টিকাটি অচিরেই আঞ্চলিক পর্যায়ে সরবরাহ শুরু করা হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, করোনা প্রতিরোধে গাম-কোভিড-ভ্যাক বা স্পুটনিক-৫ নামের প্রথম ব্যাচের টিকাটি প্রয়োজনীয় সব গুণগত পরীক্ষা অনুমোদন করা হয়েছে। দেশে রোজদ্রাভনাদজোর পরীক্ষাগারে পরীক্ষা করে এই টিকা জনগণের মধ্যে প্রচারের জন্য উন্মুক্ত করা হচ্ছে। গত ১১ আগস্ট রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের প্রথম এ টিকা অনুমোদন দেয়। বিশ্বে প্রথম করোনার টিকা অনুমোদনের ঘটনা ছিল এটি।কয়েক মাসের মধ্যেই রাশিয়ার রাজধানীর অধিকাংশ নাগরিককে টিকা দেওয়া হবে। প্রথম আলো।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com