ইউএনওর ওপর প্রতিবাদে হামলার গুরুদাসপুরে মানববন্ধন

Spread the love

গুরুদাসপুর প্রতিনিধি: ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মুক্তিযোদ্ধারা। হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন হয়। এসময় উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফারুকসহ মো. শাহাদৎ হোসেন, মো. রবিউল করিম প্রমূখ বক্তব্য রাখেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD