গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে ময়দান আলী (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার রাত আটটার দিকে বাড়ির পেছনের বিলে নৌকা নিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই রাতেই ময়দানকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত ময়দান উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর খামারপাড়া গ্রামের বাছের আলীর ছেলে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com