স ম আব্দুস সাত্তার, রায়গঞ্জ : সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায় গত ৪ঠা সেপ্টেম্বর ২নং সোনাখাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আবুহেনা মোঃ মোস্তফা কামাল (রিপন) এর সভাপতিত্বে এবং এস এম রোকনুজ্জামান (রোকন) এর সঞ্চাললে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, মাননীয় জাতীয় সংসদ সদস্য ৬৪, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলংগা), জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের আদর্শের সাথে দলীয় কাজ করার জন্য তিনি বলেন, তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা দুর্নিতিকে প্রশ্চয় দেয় না আমি আমার নির্বাচনী এলাকায় কোন দুর্নিতিকে প্রশ্চয় দেব না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আব্দুল হাদী আলমাজি জিন্নাহ, সভাপতি, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগ, শরিফুল আলম শরিফ, সাধারন সম্পাদক, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগ, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগ,মোঃ সরোয়ার হোসেন, সাবেক সাংগাঠনিক সম্পাকদ, ২নং সোনাখাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, শাহাদৎ হোসেন,সাংগাঠনিক সম্পাদক, ২নং সোনাখাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, শ্রী সাধন কুমার মাহাতো, সদস্য ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ, সুবল কুমার পোদ্দার, সদস্য ২নং সোনাখাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ মজিবর রহমান, সদস্য ২নং সোনাখাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ নয়টি ওয়ার্ডের সম্পাদক বৃন্দ #
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com