বঙ্গবন্ধু কৃষকের স্বার্থে চলনবিল প্রকল্প চালু করে ছিলেন।- এ্যাড. ওহাব

Spread the love

এ্যাড. ওহাব : ১৭/০৮/২০২০ বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকি পালন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ নাটোর জেলা ও নাটোর পৌরসভা শাখার উদ্দেগে শহরের হাজড়া নাটোর ওহাব মোড়ে আলোচনা সভা ও খাদ্য বিতরন করা হয়।

সভায় সভাপতিত্ত্ব করেন নাটোর জেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ আব্দুল ওহাব। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ গাজী। অতপর ১ মিনিট নিরবতা পালনকরা হয়। স্বাগত বক্তব্যে জনাব আব্দুল ওহাব বলেন, বাংলার কৃষকেরা বঙ্গবন্ধুকে ভাল বাসতো। তিনি কৃষকদের কল্যানে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। চলনবিল প্রকল্প গ্রহন করে কৃষকদের বিরাট কল্যান করেছিলেন, যেমনঃ বন্যা নিয়ন্ত্রন বাধ , স্লুইসগেট নির্মান ও যোগাযোগ রাস্তা নির্মাণ করেছিলেন।
আরো বক্তব্য রাখেন দিঘাপতিয়া এম . কে. কলেজের অদ্যপক ড. হেলাল। পোৗরসভা কৃষক লীগের সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, এ্যাড. গোলাম মোস্তফা। কৃষক লীগ কর্মী মেহেরুন নেছা। তথ্য ও গবেষনা সম্পাদক রুবেল হোসেন, শহিদুল ইসলাম। হৃদয় জুড়ে বঙ্গবন্ধু কবিতা পাঠ করেন পৌর বন ও পরিবেশ সম্পাদক হোসেন আলী। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলী আকবর। শ্রমিক লীগ নেতা আব্দুর রব। বক্তারা বলেন বঙ্গবন্ধু কৃষকের মাঝে ফসলের মাঠে ঁেবচে থাকবে। পলাতক খুনিদের দেশে ফিরে এনে রায় কার্যকর করার দাবী জানানো হয়।

সভায় বলারী পাড়া হাজড়া নাটোর জলাবদ্ধতা নিরসনের জন্য কৃষকদের স্বার্থে ড্রেন নির্মান করার দাবী জানানো হয়। মেয়র ও জেলা প্রশাসক বরাবর দরখাস্থ করার সিদ্ধান্ত হয়। পরিশেষে শহীদ বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের জন্য রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। শেষে আগত সবার মধ্যে খাদ্য বিতরন করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD