বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ডিভোর্সি মহিলা কৌশল করে তার পূর্বের স্বামীকে ডেকে বেদম মারপিট করে। এ নিয়ে অগত শনিবার দুপুরে বড়াইগ্রাম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ছেলেটির বাবা মোঃ জহুরুল হক। ইতিমধ্যে মা, মেয়ে দুজনকে আটকও করেছে পুলিশ।
জানা যায়, গত বৃহস্পতিবার তসলিমা আক্তার মৌ(২৫) নামের ঐ মেয়ে উপজেলার কালিকাপুর গ্রামের জহুরুল হকের ছেলে মোঃ আল আমিন হক বাবু (২৮) কে ফাঁসানোর জন্য কৌশল করে ফোনে তার বাসা বনপাড়া পৌরসভার প্রফেসর পাড়ায় ডেকে নেয় এবং পূর্ব কৌশল মত তাকে রশি দিয়ে হাত বেঁধে ফেলে তার চাচা সহ কয়েক জন মিলে হাত-পা বেঁধে এলোপাথাড়ি ছেলেটিকে মারধর করতে থাকে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর শিরিন আক্তারসহ আরও কয়েকজন কাউন্সিলর এসে তাকে উদ্বার করে নিকটস্থ প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা চালানো হয়। কিডনিতে আঘাত লাগায় এখনও তার অবস্থা বেগতিক বলে জানা যায় । বড়াইগ্রাম থানার ওসি দীলিপ কুমার দাস বলেন, বিষয়টি নিয়ে থানায় মামলা হওয়ার পর মা, মেয়েকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com