সাব্বির আহম্মেদ: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাড়াশ প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক ।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন , মুক্তিযোদ্ধা সংসদের সহ- কমান্ডার গাজী আব্দুর রহমান মিঞা , প্রবীণ শিক্ষক গাজী সাঈদুর রহমান সাজু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার , সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন গোস্বামী, তাড়াশ পল্লী বিদুৎ সমিতির পরিচালক শামসুল মির্জা , প্রধান শিক্ষক আব্দুল সালাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ, সহ-সভাপতি প্রভাষক সাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক শাহেদ খান জয়, সাবেক সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল , মেহেরুল ইসলাম বাদল, সাবেক সাধারণ সম্পাদক শফিউল হক বাবলু প্রমুখ। উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ৫ লাখ টাকা ব্যায়ে প্রেসক্লাবের ওই ভবনটি নির্মিত হচ্ছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com