উল্লাপাড়া প্রতিনিধি ডাঃ আমজাদ হোসেন মিলন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া প্রায় পৌনে তিন কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণ করা হবে। এরই মধ্যে সড়ক বিভাগ থেকে স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষকে মহাসড়কের নিজস্ব জায়গায় থাকা পানির লাইন, সড়কবাতি সরিয়ে নেওয়ার বিষয়ে লিখিত ভাবে জানানো হয়েছে। সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের একান্ত প্রচেষ্টায় সড়কটি প্রশ্বস্থকরণ তথা চার লেনে উন্নীতকরন করা হচ্ছে।
জানা যায়, সিরাজগঞ্জ সড়ক বিভাগাধীন উল্লাপাড়া শহর অংশ (এন-৫২০) কাওয়াক মোড় থেকে শ্রীকোলা মোড় পর্যন্ত মহাসড়কের দৈর্ঘ্য ২ দশমিক ৬ শুন্য এক কিলোমিটার। পৌর শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া মহাসড়কের এ অংশ প্রশ্বস্থ কম হওয়ায় প্রায়ই যানযট এবং ছোট খাটো দূর্ঘটনা ঘটে থাকে। জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম দীর্ঘদিনের এ সমস্যার সমাধানের উদ্যোগ নেন। তার একান্ত প্রচেষ্টায় মহাসড়কের এ অংশটুকু প্রশ্বস্থকরণে তথা চার লেনে উন্নীতকরণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) করা হচ্ছে বলে জানা যায়। সড়ক বিভাগ উন্নয়নমূলক কাজের স্বার্থে ১৯ জুলাই উল্লাপাড়া পৌরসভা কর্তৃপক্ষকে এক লিখিত পত্রে (স্মারক নং-নিঃপ্রঃ/সিসবি/১৪৮৮(৪) মহাসড়কে পাশ্বে নিজস্ব জায়গা থাকায় পানির লাইন, সড়ক বাতি (যদি থাকে) অপসরণ/স্থানান্তরের বিষয়ে জানানো হয়েছে।
উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম জানান, শহরের মাঝ দিয়ে হলেও মহাসড়কের এ অংশের গুরত্ব কমেনি। তিনি লিখিত পত্রটি পেয়েছেন। এরই মধ্যে যদি কোথায় পানির লাইন কিংবা সড়ক বাতি থাকে তা সরিয়ে নেয়ার বিষয়ে উদ্যোগ নিয়েছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com