৩০ আগস্ট পবিত্র আশুরা 

Spread the love
ডাঃ আমজাদ হোসেন মিলন :বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার ১৪৪২ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার হিজরি নতুন বছরের প্রথম মাস মহররমের তারিখ গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ৩০ আগস্ট রবিবার (১০ মহররম) সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। গতকাল রাতে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির এক দীর্ঘ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বাদ মাগরিব শুরু হওয়া সভায় সারা দেশ থেকে পাওয়া চাঁদ দেখার খবর পর্যালোচনা করা হয়। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাত সাড়ে ১০টা পার হয়ে যায়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ চাঁদ দেখা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এর আগে গত বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মহররম মাসের চাঁদ দেখা যায়। ফলে সেখানে বৃহস্পতিবার মহররম মাস গণনা শুরু হয় এবং আগামী  রোববার দিবাগত রাতে পবিত্র আশুরার নামাজ উনুষ্ঠিত হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD