গুরুদাসপুর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ কোরবান আলী শেখ (৯০) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ডায়বেটিস ও হৃদরোগে ভুগছিলেন। তিনি চাঁচকৈড় বাজারের পুরাতন ব্যবসায়ীদের একজন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৫ ছেলে, ৪ মেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে খামারনাচকৈড় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com