ঘুড়কা বেলতলা বাজারে মাদক বিরোধী অভিযানে আটক ১

Spread the love

গত সোমবার  ১৭ আগস্ট ২০২০  গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বেলতলা বাজারস্থ  দিপা হোমিও হলে এক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী  শ্রী রতন কুমার দাস (৪০),পিতা মৃত গোপাল চন্দ্র দাস, সাং-ঘুরকা বেলতলা, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ। র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার  সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজারের দিপা হোমিও হলএ বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিট ক্রয়-বিক্রয় করিতেছে । এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান  চালিয়ে ২৭ বোতল রেকটিফাইড স্পিরিট ও০১ টি মোবাইল, ১ টি সিমকার্ড ও নগদ দুই হাজার টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের ৩৬(১) এর সারণীর ২৪ (ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD