তাড়াশে প্রায় এক মাস যাবত ইউএনও পদ শূন্য

Spread the love

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দীর্ঘ প্রায় যাবৎ ইউএনও পদ শূন্য রয়েছে। এতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কাজ বন্ধ থাকায় জনগণকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

জানা গেছে, গত ৩০ জুলাই  তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান এখান থেকে বদলী হয়ে অন্য উপজেলায় যোগদান করেন। এদিকে বিভিন্ন অফিসের অর্থনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইউএনও‘র স্বাক্ষর প্রয়োজন হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ও ঠিকাদারদের অনেক চেক প্রস্তুত থাকলেও ইউএনও’র স্বাক্ষর ছাড়া টাকা উত্তোলন সম্ভব হচ্ছে না। বিশেষ করে তাড়াশ ডিগ্রী কলেজের ৬২ জন শিক্ষক ও কর্মচারীর জুলাই মাসের বেতন বিলে ইউএনও‘র স্বাক্ষর ব্যতীত বেতন উত্তোলন সম্ভব না হওয়ায় তারা ভোগান্তির শিকার হয়েছেন।

এ বিষয়ে  তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ‘গতকাল আমি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, অল্প কয়েকদিনের মধ্যে তাড়াশে উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করবেন।’তাড়াশ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আব্দুর রহমান মিঞা বলেন, ‘তাড়াশ উপজেলা সৃষ্টি হবার পর থেকে আমার মনে হয় এত দীর্ঘ সময় এই গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা থাকেনি।’ ওদিকে সদ্য বিগত ইউএনও-র কোন আনুষ্ঠানিক  বিদায় না হওয়ায় তার চলে যাওয়া সম্পর্কে অনেকেই জানতে পারেননি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD