বঙ্গবন্ধুকে যে কটাক্ষ করে- সে নরাধম……

Spread the love

(তাড়াশে জাতির পিতাকে কটাক্ষ করার প্রেক্ষাপটে)

কবিতা

আবদুর রাজ্জাক রাজু

এই দেশের মূল চেতনাকে যে কটাক্ষ বা আঘাত করে
এই দেশের গোড়া বা আসল শেকড়কে যে অস্বীকার করে
এই দেশের স্রষ্টা তথা জনককে যে ব্যঙ্গক্তি করে
এই দেশের স্বপ্নদ্রষ্টা ও জন্মদাতাকে যে অসমীহ করে
এই দেশের স্বাধীনতার মহানায়ককে যে উপহাস করে
এই দেশের আলোকবর্তিকা সূর্যটাকে যে উপেক্ষা করে
এই দেশের মানুষের চির প্রেরণার বাতিঘরকে যে অশ্রদ্ধা করে
এই জাতির অবিসংবাদিত নেতা ও পিতাকে যে অবমাননা করে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুকে যে অসম্মান করে
সে মানুষ নামের কলংক, কীট
সে নরাধম, বোধ-বিবেক-অনুভূতি আর কান্ডজ্ঞানহীন।

আপন জন্মের কথা যে ভুলে যায় সে অকৃতজ্ঞ, মীরজাফর
কারণ তার শিক্ষা,চাকুরী ও কর্মজীবনের উন্নতি সবই
সম্ভব হয়েছে এই দেশ মাতৃকা স্বাধীন হয়েছে বলে।

অথচ সেই মুক্ত দেশ, স্বাধীন জাতি যে উপহার দিয়ে গেল
তাঁর সারা জীবনের সংগ্রাম এবং কারাভোগ শেষে নিজের ও
নিজ পরিবারের জীবন ও রক্ত ঢেলে দিয়ে তাঁকে বক্রোক্তি
করে যেই জন সেই জন ঘৃনিত, নিন্দিত, অভিশপ্ত, প্রত্যাখ্যাত
তার কোন দেশ ও পরিচয় থাকতে পারে না।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD