আপনাদের সামান্য সাহায্য পারে একটি জীবন বাঁচাতে।তাড়াশের সন্তান,বাড়ী তাড়াশ সদর দক্ষিণ পাড়া। ঢাকাস্থ মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজের ইংরেজী বিভাগের অনার্স ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র জুয়েল রানার দুটি কিডনি নষ্ট। দ্রুত তার কিডনি ট্রান্সপ্লান্টেশন / পরিবর্তন করা না হলে মৃত্যু অবধারিত। তার গরীব মা বাবার পক্ষে একমাত্র ছেলের জন্য প্রায় ১৫ লাখ টাকার ব্যয় বহুল চিকিৎসা চালানো অসম্ভব হয়ে পড়েছে। জুয়েল রানাকে বাঁচাতে যার যতটুকু সামর্থ আছে সেটুকু দান করেই সাধ্যমতো তাকে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানাচ্ছি। হয়তো আপনার, আমার মহানুভবতায় বেঁচে যেতে পারে জুয়েল রানা।
আজিম হায়দার
সাধারণ সম্পাদক
তাড়াশ সমিতি, ঢাকা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com