লুৎফর রহমান : কালের বির্বতনে তাড়াশ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ছিপ দিয়ে মাছ ধরা । এশিয়ার বৃহত্তম বিল চলনবিল। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার নয়টি উপজেলা জুড়ে বিস্তৃত এবিল। শুস্ক মৌসুমে রবি শস্য ও বোরো চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে বিল পাড়ের মানুষ। আর বর্ষা মৌসুমে কোন কাজ কর্ম না থাকায় এখানকার মানুষ অলস সময় পার করে ছিপ দিয়ে মাছ ধরে।
ভরা বর্ষায় যখন চারিদিকে শুধু পানি আর পানি ,দুর থেকে দেখে তখন মনে হয় গ্রামগুলো যেন কচুরিপানার মত ভাসছে। কেহ বাড়ির ঘাটে আবার কেউবা ছোট ছোট ডিঙ্গি নৌকায় বসে চলনবিলে ছিপ দিয়ে সারা দিন আবার কখনো জো¯œা রাতে মাছ ধরে সময় পার করত।
কিন্ত কালের বির্বতে এখুন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ছিপ দিয়ে মাছ ধরা। এর জন্য মানুষের ব্যস্ততাকেই দায়ী করছে এলাকার বয়স্কজনেরা বিশেষ করে সকাল হতে রাত অবদি ফেসবুকে মত্ত থাকাকেই দায়ী বলে তারা মনে করেন তারা।
তাড়াশের মহিষলুুটি গ্রামের প্রায় শত বছর বয়স্ক মো: মোন্তাজ প্রাং বলেন, এক সময় আমরা দল বেধে সকাল থেকে রাত পর্যন্ত ছিপে বর্ষি বেধে মাছ ধরতাম। আবার ছিপ দিয়ে মাছ ধরার প্রতিযোগীতাও হতো সেসময়ে। অনেক সময় বন্ধরা মিলে জ্বো¯œা রাতে মাছ ধরে আনন্দ উপভোগ করতাম । আধুনিকতার ছোয়ায় আজ হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্যবাহী সখ করে মাছ ধরা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com