তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে গুড়পিপুল আশার প্রদীপ উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি: এর সভাপতি ও তাড়াশ ক্ষুদ্র-নৃ-তাত্বিক মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা শ্রীমতি মিনতী রানী বসাকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে সমিতির সদস্যরা।
গত ৯ আগষ্ট রবিবার দুপুরে গুড়পিপুল-নিমগাছী আঞ্চলিক সড়কে মানববন্ধন করেছে গুড়পিপুল আশার প্রদীপ উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি: ও তাড়াশ ক্ষুদ্র-নৃ-তাত্বিক মহিলা উন্নয়ন সংস্থার দুই শতাধিক সদস্য। মানববন্ধনে গুড়পিপুল আশার প্রদীপ উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি: এর সাবেক সভানেত্রী মিনা রানী, সহ-সভানেত্রী রিনা রানী সিং, সাবেক সম্পাদিকা লাকী খাতুন, সাবেক সহ-সম্পাদিকা জেসমিন আরা, সাবেক কোষাধ্যক্ষ মিনতি রানী উরাও, কার্যকরি সদস্য চন্দনা রানী ও অর্চনা রানী উরাও সহ বক্তরা বলেন, গুড়পিপুল আশার প্রদীপ উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি: এর ২৫০ জন দু:স্থ ভূমিহীন আদিবাসী ও মুসলিম নারী সদস্য নিয়ে ২০০৮ সালে ওই সমবায় সমিতি গঠন করা হয়। এরপর থেকে সদস্যদের সঞ্চয়ী টাকা ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর থেকে লক্ষ লক্ষ টাকা অনুদান পায়। যা দিয়ে সমিতির নামে ১৫ শতক জায়গা ক্রয় করে কাঁচা-পাকা ভবন নির্মাণ করা হয়। কিন্তু সভাপতি মিনতী রানী বসাক ২০১২ সাল থেকে অদ্যবধি পর্যন্ত অনিময়-দুর্নীতি করে সমিতি সদস্যদের কোন রকম হিসেব নিকাশ না দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও সমিতির সদস্যদের নাম ব্যবহার করে তার নিজ স¦ার্থ চরিতার্থ করার জন্য অবৈধভাবে ওই সমবায় সমিতির অর্থ দ¦ারা তাড়াশ ক্ষুদ্র-নৃ-তাত্বিক মহিলা উন্নয়ন সংস্থা নামে একটি ব্যক্তিগত সংগঠন দাঁড় করান। মাবনবন্ধনে সভাপতি মিনতী রানী বসাকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com