বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নতুন করে (কোভিড-১৯) করোনাভাইরাস পজেটিভ ৫জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫জন ।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভন। করোনা আক্রান্তরা হলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ সুজন দাস গুপ্ত, সিনিয়র স্টাফ নার্স জরিনা ঘাগ্রা, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিউটি পারভীন, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ফিরোজ মাহমুদ ও গুড়পিপুল কমিউনিটির সিএসসিপি,জহুরুল ইসলাম।
তাড়াশ হাসপাতাল সুত্রে জানা যায়, গত ৬ আগষ্ট তাদের নিকট থেকে নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে রবিবার দুপুরে তাদের মধ্যে ৫ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। নতুন করে ৫ জনসহ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫ জন ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com