লুৎফর রহমান : বিয়ের ৪ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ফারুক তালুকদারের (৩০)। নিহত ফারুক তালুকদার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নে দুলিশ্বর গ্রামের তোজাম্মেল তালুকদারের ছেলে। গত ৪ দিন আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় ।
ঘটনার দিন শশুর বাড়ি থেকে মটর সাইকেল নিয়ে তার কর্মস্থল ফরিদপুর যাওয়ার পথে রবিবার (৯ আগস্ট) দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বনপাড়া নামক স্থানে মালবহনকারীএকটি ট্রাক তাকে ধাক্কা দেয়।ধাক্কায় খেয়ে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান ।পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৪টার দিকে ফারুকের মৃত্যু হয়। উল্লেখ্য এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ যেন স্বপেনর বিয়ে আর দু:স্বপ্নের মৃত্যু।
চলনবিল বার্তা chalonbeelbarta.com