হাদিউল হৃদয় : সিরাজগঞ্জের তাড়াশে পানিবন্দি ও দুর্গত এলাকা পরিদর্শন করে বানভাসিদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। গত শনিবার বিকালে উপজেলার সগুনা ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে শতাধিক বন্যার্তের মাঝে নগদ অর্থ প্রদান করেন তিনি।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন, সাবেক ছাত্র নেতা ও তাড়াশ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফাহমিদুল হুসাইন সোহাগ।
নগদ অর্থ প্রদান শেষে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি বলেন, সকল বন্যার্ত মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ দেওয়া হয়েছে। এসময় তিনি ওই ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন উন্নয়নমুলক কাজের প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি বন্যার্ত সকল মানুষের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com