স্টাফ রিপোর্টার : ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিসের কথা বলে প্রতারণার দায়ে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা আওয়ামীযুবলীগের সহ সভাপতি ও রিশান গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ডি জে শাকিলকে আটক করেছে বগুড়া ডিবি পুলিশ। আজ ১২ আগষ্ট বুধবার বিকেলে তাড়াশ বাসস্ট্যান্ট এলাকায় ওই কোম্পানির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা করা হয়। একই সঙ্গে রিশান গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হুমায়ন কবির লিমন ও ম্যানেজার সাইফুল ইসলামকেও আটক করে ডিবি পুলিশ।
বগুড়া পুলিশ পরিদর্শক (ডিবি) এমরান আহমেদ তুহিন বলেন, ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিসের নামে তাড়াশ উপজেলা আওয়ামীযুবলীগের সহ সভাপতি ও রিশান গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ডি জে শাকিল একটি চক্রের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এমন একাধিক অভিযোগের ভিত্তিতে তাদের বাসস্ট্যান্ট এলাকার প্রধান কার্যাল ও আলেপ মোর এলাকার শাখা কার্যালয়ে অভিযান চালিয়ে আটক করা করা হয়। একই সঙ্গে প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটারসহ যাবতীয় গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, তাদের নামে প্রতারণা ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য তাদের বগুড়া ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে তাড়াশ বাসস্ট্যান্ড এলাকায় রিশান গ্রুপের নিয়ন সাইনবোর্ডে ৫০টিরও বেশী অনলাইন পত্রিকা তাদের গ্রুপ থেকে প্রকাশের প্রচার বিঞ্জাপন দেয়া আছে। এর কোনটি সম্পাদনার সাথে স্থানীয় একাধিক সাংবাদিক জড়িত বলে অনলাইনে দেখা গেছে। তাছাড়া রিশান কোম্পানীর বিদেশ পাঠানোর এবং লোন পাইয়ে দেবার ভূয়া খপ্পরে পড়ে এলাকার অনেকেই সর্বস্বান্ত হয়ে তারা আইনপ্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ করলে পুলিশ অভিযান চালায়। সবচেয়ে বড় ব্যাপার হল মি. শাকিল দলের পদবী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ বিচিত্র ধরনের প্রতারনা করে আসছিল।
উল্লেখ্য, ডিজে শাকিলের পিতাও আলীগের অন্যতম স্থানীয় নেতা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com