স্টাফ রিপোর্টার : তাড়াশে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ করোনাভাইরাস আক্রান্ত রোগী সংখ্যা। অতি সম্প্রতি নতুন করে ৫ জনের আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে উপজেলায় মোট করোনা সংক্রমিত রোগী সংখ্যা দাড়ালো ৪০ জন। গত সোমবার এ খবর নিশ্চিত করেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শীর্ষ কর্মকর্তা জামাল মিয়া শোভন। উল্লেখ্য, তাড়াশে কার্যত করোনার কোন চিকিৎসা পাওয়া যায় না। তারা শুধু নমুনা সংগ্রহ করে বাইরে পাঠাতে পারে। আর জনসচেতনামূলক কিছু প্রয়াসের মাঝে এই হাসপাতালের সেবা আটকে আছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com