স্টাফ রিপোর্টার : শাহজাদপুর উপজেলার বাড়ইটেপরি চরপাড়া গ্রামের আলো খাতুন ( ১৯) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগে শাহজাদপ্র থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আলো খাতুনের স্বামী নাজমুল মন্ডলকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গত মঙ্গলবার মোবাইলে আলোর শ^শুর বাড়ী থেকে তার পিতার বাড়ীতে আলোর অসুস্থতার খবর দেওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তাকে মৃত দেখতে পায়। আলোর স্বামী ও শ^শুর বাড়ীর লোকজন পূর্ব থেকেই আলোকে শারীরিক-মানসিক নির্যাতন করে আসছিল।
চলনবিল বার্তা chalonbeelbarta.com