স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষনোপুর ইউনিয়নের অলিদহ গ্রামে গ্রাম্য সালিশ বসিয়ে বিয়ের দাবীতে অনশনরত এক কলেজ পড়ুয়া ছাত্রীর ইজ্জতের মূল্য ত লাখ ৭০ হাজার টাকা নির্ধারন করে দফারফা করা হয়েছে। এর আগের রাতে অনুরুপ সালিশী বৈঠকে ৫ লাখ টাকা কাবিন নির্ধারন করে বিয়ের সিদ্ধান্ত হলেও স্থানীয় ইউপি মেম্বর ও সাবেক ইউপি চেয়ারম্যানের যোগসাজসে পূর্বের সিদ্ধান্ত পাল্টিয়ে সম্পর্কের বিনিময় ধার্য করেন। স্থানীয় সূত্রে প্রকাশ, ওই দুই নেতা মোটা অংকের ঘুষের বিনিময়ে সিদ্ধান্ত পরিবর্তন করে ইজ্জতের মূল্য নির্ধারন করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com