তাড়াশে রাধাগোবিন্দ নাট মন্দিরে তিনদিন ব্যাপী ঝুলন উৎসব

Spread the love

তাড়াশ  প্রতিনিধি ঃ  সিরাজগঞ্জের তাড়াশে শ্রী শ্রী রাধাগোবিন্দ নাট মন্দিরে তিনদিন ব্যাপী ঝুলন উৎসব উদযাপিত হয়েছে। গত শুক্রবার সকাল থেকে রোববার পর্যন্ত চলে এ ঝুলন উৎসব।

তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সাধারণ সম্পাদক ও তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস জানান, মন্দিরটি প্রতিষ্ঠা করেন তাড়াশের “চৌধুরাই তাড়াশ “জমিদারীর প্রতিষ্ঠাতা জমিদারগণ। সময়টা নবাবী আমল। পরবর্তীতে ইংরেজরা রাষ্ট্র ক্ষমতা দখল করলে তাড়াশ জমিদারীর আরো শ্রীবৃদ্ধি ঘটে। ইংরেজরা খুশি হয়ে জমিদার বনওয়ারী লা কে ” রায় বাহাদুর ” উপাধিতে ভূষিত করেন।

জানা যায়, এ জমিদার বংশের অনন্য কীর্তি ১৯০৬ সালে তাড়াশে স্কুল প্রতিষ্ঠা, পাবনায় বনমালী ইনিস্টিউট ও তাড়াশ ভবন নির্মাণ, পাবনা এডওয়ার্ড কলেজ নির্মাণের জন্য এক কালীন এক লাখ টাকা প্রদান, সিরাজগঞ্জ  সরকারি বিএল স্কুল নির্মাণ, সরকারি সালেহা ইসহাক গার্লস স্কুলের একটি ভবন নির্মাণ, পাবনার বনয়ারী নগর ফরিদপুর পত্তন ও বৃন্দাবনে তীর্থ যাত্রীদের জন্য  “তাড়াশ সত্র” নির্মাণ উল্লেখযোগ্য।  তিনি আরো বলেন, পরবর্তীতে এ জমিদারী তিন তরফে ভাগ হয়ে যায়। জমিদারী প্রথা বিলুপ্ত হলে এরা ভারতে পাড়ি জমান। তাদের প্রবর্তিত ঝুলন উৎসব এতোটাই জাগজমক পূর্ণ ছিলো যে, তা মাসব্যাপী উৎসব ছিল ।  অনুষ্ঠানটি পরিচালনা করেন তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সভাপতি সনজিত কর্মকার।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD