শিক্ষক মসুদুর রহমানের ঈদ শুভেচ্ছা

Spread the love

সাঈদ সিদ্দিক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলার ১১তম গ্রেড আন্দোলনের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ শুভেচ্ছা জানিয়েছেন সারাদেশের শিক্ষক সমাজসহ সর্বস্তরের জনসাধারনকে।
শুভেচ্ছায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম জাতির দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব। যা আত্মত্যাগ এবং আত্মশুদ্ধির নিদর্শন করে। তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান। সারা মুসলিম জাহানের প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক নিবিড় বন্ধনে। শুধু ঈদের দিনই নয় এই বন্ধন হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে এবার মানুষের ঈদ করতে অনেকটাই কষ্ট হবে। তাই আপনারা সবাই সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই নিজ নিজ মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করবেন। সবাই নিজ নিজ পরিবার-পরিজনদের পাশে থেকে ঈদ-উল আযহার আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি। এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা-সম্প্রীতি গড়ে তুলুন। ঈদ সবার জন্য নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা। সবার জন্য ঈদ মোবারক।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD