গুরুদাসপুরে করোনাজয়ী সাংবাদিককে সংবর্ধনা

Spread the love

গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে করোনা বিজয়ী বর্ষিয়ান সাংবাদিক আলী আক্কাছকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় দৈনিক দিবারাত্রী পত্রিকা পরিবার ও থানা পুলিশের যৌথ আয়োজনে ওই সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে দিবারাত্রী কার্যালয়ে তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করে মেসার্স আকাশ এন্টারপ্রাইজ।
দিবারাত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক আত্হার হোসেনের সভাপতিত্বে বুধবার বেলা ১১টায় পত্রিকার নিজস্ব ক্যাম্পাসে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম ও দিবারাত্রী’র উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. আব্দুল কাদের। অন্যদের মধ্যে দিবারাত্রীর এমডি বাবুল হোসেন, সমাজসেবক এমদাদুল হক মোল্লা, কলামিষ্ট জালাল উদ্দিন শুক্তি, ভোরের কাগজ প্রতিনিধি মাজেম আলী, দৈনিক মুক্তপ্রভাত’র সম্পাদক রাশেদুল ইসলাম, সংগ্রাম’র প্রতিনিধি শহীদুল ইসলাম, আমার সংবাদ’র প্রতিনিধি আব্দুস সালাম, আমাদের সময়’র প্রতিনিধি আখলাকুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন।
সংবর্ধিত দিবারাত্রীর নির্বাহী সম্পাদক ও কালেরকন্ঠ প্রতিনিধি আলী আক্কাছকে ফুলের তোড়া দিয়ে অতিথিরা বরণ করে নেন। এসময় উপস্থিত থানা পুলিশ, সাংবাদিকসহ উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। টিসিবি পণ্য পরিবেশক বাবুল হোসেন বলেন, গুরুদাসপুরের বর্ষিয়ান সাংবাদিক আলী আক্কাছ করোনা যুদ্ধে বিজয়ী হওয়ায় তাঁর সম্মানে টিসিবি’র পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD