বিশেষ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়াশে প্রসিদ্ধ গুল্টা হাটে স্বাস্থ্যবিধি না মেনে চলছে পশু ক্রয়-বিক্রয়। করোনাভাইরাসের কোন রকমের তোয়াক্কা না করে দুপুর থেকে সন্ধা অবদি ক্রয়-বিক্রয়ে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। অভিযোগ রয়েছে অতিরিক্ত খাজনা আদায়েরও। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, গরু ও ছাগলের হাটে মানুষের ঢল। সেখানে মানা হচ্ছেনা শারীরিক দূরত্ব, তাদের মুখে নেই মাস্ক। ওদিকে নওগাঁ, তাড়াশ সদরসহ এলাকার অন্যান্য হাটগুলিতে স্বাস্থ্য বিধি মানার বালাই নাই। এসব দেখার কেউ নেই। ফলে করোনায় এ উপজেলার মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ার আশংকা রয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com