গোলাম মোস্তফা ঃ সিরাজগঞ্জের তাড়াশে বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে কোরবানীর ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। গত শুক্রবার ও শনিবার তিনি সংসদীয় এলাকার মাকোরশোন, কামারশোন, বিলকুশাবাড়ী, কুন্দইলসহ বেশ কয়েকটি প্রত্যন্ত গ্রাম ঘুরে দুই শতাধিক বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার প্রমূখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com