তাড়াশে আদিবাসী পরিবারে সেমিপাকা টয়লেট হস্তান্তর

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও পরিবর্তন সংস্থার বাস্তবায়নে চলনবিলের তাড়াশ উপজেলার সমতল আদিবাসী অধ্যুষিত মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠির পরিবারের জন্য নির্মিত ১২টি সেমিপাকা টয়লেট হস্তান্তর করা হয়েছে।

গত রোববার সকাল ১০টায় প্রধান অতিথি পরিবর্তনের পরিচালক আবদুর রাজ্জাক রাজু উক্ত সেমি পাকা টয়লেট ঐ গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠির ১২টি পরিবারের মাঝে ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর উদ্বোধন করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাধাইনগর ইউপি সদস্য মো. মান্নান প্রামানিক, মাধাইনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজসেবক আদিবাসী নেতা সাধন চন্দ্র বসাক, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর রহমান এবং সদস্য সাংবাদিক সার্ব্বির মির্জা প্রমুখ । উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবর্তনের সমন্বয়কারী রোখসানা খাতুন ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো: মনিরুল ইসলাম। এ সময় অতিথিগণ উপকারভোগীদের প্রদত্ত টয়লেটগুলো পরিদর্শন করেন।

উল্লেখ, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০১৯-২০২০ অর্থবছরে বিশেষ বরাদ্দ অনুদানের সাহায্যে উক্ত মাধাইনগর গ্রামে ইতোপূর্বে ১ম পর্যায়ে “ক্ষুদ্র নৃগোষ্ঠির সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন কর্মসূচির” আওতায় ১৪টি হস্তচালিত নলকুপ এবং ৮টি সেমিপাকা টয়লেট নির্মাণ করে দেয়া হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD