গোলাম মোস্তফা: ‘মুজিব শতবর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান’ এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় তাড়াশ উপজেলা ছাত্রলীগ করোনা মহামারির মধ্যে প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে ।
শুক্রবার বিকেলে উপজেলার নওগাঁ মাজার সড়কে বৃক্ষরোপণ করে এ কর্মসুচীর শুভ সূচনা করা হয়। এ বিষয়ে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহম্মেদ আকাশ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের তিন মাস ব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় এবং জেলা ছাত্রলীগের সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক সাগর খান শাকিল, উপ- আইন বিষয়ক সম্পাদক অমৃত কুমার ঘোষ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সম্পাদক সুব্রত কুমার ঘোষ, তাড়াশ কলেজ শাখা ছাত্রলীগের অন্যতম নেতা সাকলায়েন হোসেন সাগর, সাগর হোসেন ও নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম, সুমন আহম্মেদ, বাপ্পীসহ প্রমুখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com