লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে করোনা আক্রান্ত সাংবাদিককে দেখতে গেলেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের কর্মরত সাংবাদিরা। এটা সত্যি মহানুভবতার নিদর্শন বটে।
গত রবিবার ৫জুলাই করোনায় আক্রান্ত সাংবাদিক দৈনিক খোলা কাগজের তাড়াশ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রনির বারোয়ারি বটতলা অফিসে গিয়ে তার শরীরের খোঁজ খবর নেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকগণ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মো: গোলাম মোস্তফা,সহসভাপতি ও মানবজমিন প্রতিনিধি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক, নয়াদিগন্ত ও সিরাজগঞ্জ নিউজ ২৪ প্রতিনিধি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ও আমাদের নতুন সময় প্রতিনিধি হাদিউল হৃদয়, দপ্তর সম্পাদক ও গণকন্ঠের জেলা প্রতিনিধি রুমন হোসেন উজ্জ্বল প্রমূখ। উল্লেখ, গত ১ জুলাইওই সাংবাদিকের করোনা রির্পোট পজেটিভ এলে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান আশরাফুল ইসলাম রনির ব্যক্তিগত অফিস লকডাউন করেন এবং সেইদিন থেকেই সে ওই অফিসে হোমকোয়ারেন্টাইনে আছেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com