লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত ৯ জুলাই বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক এম রহমত উল্লাহ। সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবদুর রাজ্জাক রাজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ ও টাইগার টেলিভিশনের সিও আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জ্বল ।
অতিথিগণ ও সভাপতি ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিশিষ্ট সাংবাদিক-লেখক অধ্যাপক শামসুর রহমান, কবি-প্রাবন্ধিক গাজী সৈয়দ শুকুর মাহমুদ ,তাড়াশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল লতিফ সরকার, ও সৈয়দ সাইদুর রহমান সাইদ, তাড়াশ প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি অধ্যাপক মেহেরুল ইসলাম, তাড়াশ রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি এম মামুন হুসেইন, তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও চলনবিল বার্তার নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়, কোক্ষাধ্যক্ষ রোখসানা খাতুন রূপা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির মির্জা, দপ্তর সম্পাদক রুমান হোসেন উজ্জ্বল, সাপ্তাহিক চলনবিল বার্তার ভাঙ্গুড়া প্রতিনিধি মো: আকছেদ আলী, রায়গঞ্জ প্রতিনিধি আব্দুল কুদ্দুস তালুকদার, উল্লাপাড়া প্রতিনিধি ডা. আমজাদ হোসেন মিলন, সলংগার বিশিষ্ট সাংবাদিক ফারুখ আহম্মেদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি চলনবিল বার্তা পত্রিকাকে তাড়াশ উপজেলা পরিষদের পক্ষ হতে সম্ভাব্য সার্বিক সহায়তার আশ^াস প্রদান করেন। অতিথি বক্তাগন পত্রিকার ভবিষ্যত উন্নয়ন ও উৎকর্ষের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ এবং সুপারিশ তুলে ধরেন। শেষে প্রধান অতিথির সাথে উপস্থিত সবাই মিলে জন্মদিনের কেক কাটা ও পত্রিকার বিশেষ সংখ্যা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com