মনিরুল : উজানে পানি বৃদ্ধির কারণে চলনবিল অঞ্চলে নিচু এলাকা প্ল¬াবিত হওয়ায় শিয়ালের বিচরণ বেড়েছে। এদিকে সিরাজগঞ্জের তাড়াশে শিয়াল দলবদ্ধভাবে খাবার সন্ধানের জন্য ছুটলে এলাকাবাসী ৬টি শিয়ালকে ইটপাটকেল ও লাঠি দ্বারা আঘাত করে তাদের মেরে ফেলেছে।
গত বুধবার, ১ জুলাই সকালে উপজেলার তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল নামকস্থানে ৬টি শিয়ালকে মেরে ফেলেছে এলাকাবাসী। এ প্রসঙ্গে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাহ উদ্দিন বলেন, লোকালয়ে পানি থাকার কারণে শিয়ালগুলো আশ্রয় নেওয়ার জন্য রাস্তায় এলে এলাকাবাসী বিক্ষুপ্ত হয়ে তাদের মেরে ফেলেছে। বন্যপ্রাণীকে হত্যা করা কোনভাবেই ঠিক নয়। এটা বেআইনী কাজ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com