তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহা সড়কের তাড়াশ উপজেলার মান্নান নগর পেট্রোল পাম্পের সংলগ্ন একটি বিকল হয়ে পড়া নসিমন গাড়ি মেরামত করার সময় ট্রাকের ধাক্কায় নসিমনের চালক সহ অজ্ঞাতনামা তিন জন নিহত হয়েছেন। সন্ধা সাতটার সময় এ দূর্ঘটনা ঘটে। ট্রাকটি দ্রুত বেগে ধাক্কা দিয়ে চলে যায় পরে স্থানীয়রা ছিন্নভিন্ন তিনটি লাশ উদ্ধার করে। নিহতদের পরিচয় নিশ্চিত করা যায় নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নূর নবী প্রধান বলেন, হাইওয়ে থানার পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁচেছে। নিহতদের নাম পরিচয় পাওয়া গেলে জানানো হবে
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com