লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিক পুলিশসহ আরো ৩ জনের দেহে করোনাভাইরাস (কোভিট-১৯) পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে তাড়াশ উপজেলায় ১২ জনের করোনা শনাক্ত হলো।
তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদৎ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৫ জুন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার (১জুন) তাদের ৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। করোনায় আক্রান্তরা হলেন, তাড়াশ থানার ডিএসবির এস আই মো: আব্দুল হাই, দৈনিক খোলা কাগজের তাড়াশ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রনি ও কাউরাইল কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি মো: শাহিনুর রহমান।
এবিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান বলেন, করোনায় আক্রান্তদের বাড়ি ও সাংবাদিকের অফিস লকডাউন করা হবে। উল্লেখ কাউরাইল কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি মো: শাহিনুর রহমানের গত ১৪জুন প্রথম করোনা রির্পোট পজেটিভ আসে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com